Logo
Logo
×

সংবাদ

পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি

Icon

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০৯:২৯ পিএম

পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি

অতিরিক্ত পুলিশ পুলিশ ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে।  আজ সোমবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির সই করা এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।

প্রজ্ঞাপনে বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২৭ এপ্রিলের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব নিতে বলা হয়েছে। না করলে আগামী ২৮ এপ্রিল থেকে স্ট্যান্ড রিলিজড হিসেবে গণ্য হবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বদলি হওয়া কর্মকর্তারা হলেন— কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহমুদুল ইসলাম তালুকদার, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি অফিসের অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরুজ্জামান, রংপুর ডি-সার্কেলের সহকারী পুলিশ সুপার নাহিদ হাসান, কিশোরগঞ্জের ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফয়জুল ইসলাম, রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সহকারী পুলিশ সুপার দিল আশরাফী লতিফ এবং সিলেট এসএমপির সহকারী পুলিশ সুপার এ কে এম মঞ্জুরুল আলম।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন