Logo
Logo
×

সংবাদ

শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর ভোট বর্জন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ পিএম

শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর ভোট বর্জন

স্থগিতকৃত শেরপুর-৩ আসনের উপনির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মাসুদুর রহমান৷ আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে শ্রীবরদী উপজেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে মাসুদুর রহমান অভিযোগ করেন, বিভিন্ন ভোটকেন্দ্রে জালভোট দেওয়া হয়েছে এবং কয়েকটি কেন্দ্র থেকে তার নিয়োজিত এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, আগে থেকেই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর বিষয়ে প্রশাসনকে অবহিত করা হলেও সেসব কেন্দ্রে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়নি।

শেরপুর-৩ আসনটি শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা নিয়ে গঠিত। এই আসনে মোট ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে। প্রায় ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন ভোটারের জন্য ১২৮টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়। এর মধ্যে ২৮টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছিল।

তবে নির্বাচন শুরুর প্রথম কয়েক ঘণ্টায় বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে ভোটাররা লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করছেন বলে জানা গেছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন