Logo
Logo
×

সংবাদ

আসিফ নজরুলের বিরুদ্ধে দুদকে আবেদন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০৫:০৮ পিএম

আসিফ নজরুলের বিরুদ্ধে দুদকে আবেদন

আট মাসে অবৈধ প্রক্রিয়ায় ২৮৬ সাব-রেজিস্ট্রার বদলি করে শতকোটি টাকা দুর্নীতির অভিযোগে সাবেক উপদেষ্টা আসিফ নজরুল ও তার পিএস মাসুমের বিরুদ্ধে অনুসন্ধান চেয়ে দুদকে আবেদন করেছেন ব্যারিস্টার সরোয়ার হোসেন।  আজ বুধবার দুর্নীত দমন কমিশনে (দুদক) এ আবেদন করা হয়।  ব্যারিস্টার সরোয়ার হোসেন নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

আবেদনে বলা হয়, পিএস শামসুদ্দিন মাসুমের মাধ্যমে এই সমস্ত ঘুষ লেনদেন হয়েছে।  আবেদনে ৩ মার্চ একটি জাতীয় দৈনিকে ‘আসিফ নজরুলের সময়ে আইন মন্ত্রণালয়: ৮ মাসে সাব-রেজিস্ট্রার বদলিতে ঘুষ লেনদেন শতকোটি’ শীর্ষক প্রতিবেদনের কথা উল্লেখ করা হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের আমলের আট মাসে আইন মন্ত্রণালয়ে শুধু সাব-রেজিস্ট্রার বদলিতেই ঘুষ লেনদেন হয়েছে শতকোটি টাকা। তৎকালীন আইন উপদেষ্টা আসিফ নজরুলের আমলে সাব-রেজিস্ট্রার বদলির ক্ষেত্রে কোনো ধরনের নীতিমালা মানা হয়নি।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন