সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্বেও প্রধানমন্ত্রীর উপদেষ্টা শামছুল
প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের দায়িত্ব বাড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রুলস অব বিজনেস অনুযায়ী শামছুল ইসলামের দপ্তর পুনর্বণ্টন করে আজ সোমবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
নতুন করে তাঁকে সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। এত দিন তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে ছিলেন। এখন একটি মন্ত্রণালয় ও এক বিভাগের উপদেষ্টার দায়িত্ব পালন করবেন তিনি।

