Logo
Logo
×

সংবাদ

কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ড: নিহত বেড়ে ৫

Icon

ইউএনবি

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০৫:৩১ পিএম

কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ড: নিহত বেড়ে ৫

রাজধানীর কেরানীগঞ্জের কদমতলী এলাকার গ্যাস লাইটার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের প্রায় সোয়া এক ঘণ্টার প্রচেষ্টায় দুপুর আড়াইটার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এরপর বিকেল ৪টা ৪৪ মিনিটে তা সম্পূর্ণরূপে নির্বাপণ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তর মিডিয়া সেলের স্টেশন অফিসার তালহা বিন জসিম জানিয়েছেন, এখন পর্যন্ত পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়েছে।

এর আগে, চারটি মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তর মিডিয়া সেলের ওয়্যারহাউস পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানিছিলেন, মরদেহগুলো এমনভাবে পুড়ে গেছে যে নারী নাকি পুরুষ তা বোঝা যাচ্ছে না। অনুসন্ধান কার্যক্রম চলছে।

তিনি জানান, শনিবার দুপুর ১টা ১৩ মিনিটে কদমতলীর ওই গ্যাস লাইটার কারখানায় আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। এরপর শুরুতে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তবে পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় আরও ৬টি ইউনিট পরে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

স্থানীয় ব্যবসায়ী এনায়েত হোসেন চৌধুরী বলেন, ‘আগুন লাগার পরপরই আমরা আশপাশের অন্তত ৫০টি বাড়িতে পানি সংগ্রহের চেষ্টা করি, কিন্তু কোথাও পর্যাপ্ত পানি পাওয়া যায়নি।’

স্থানীয় বিএনপি নেতা জহিরুল ইসলাম মামুন জানান, এর আগেও এই গ্যাস লাইটার কারখানায় আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। তারপরও প্রশাসন কারখানাটি বন্ধ করতে পারেনি।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন