Logo
Logo
×

সংবাদ

বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত তারেকের মরদেহ দেশে পৌঁছেছে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ পিএম

বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত তারেকের মরদেহ দেশে পৌঁছেছে

এস এম তারেকের মরদেহ দেশে পৌঁছেছে। ছবি: সংগৃহীত

সম্প্রতি ইরানের ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি এস এম তারেকের মরদেহ দেশে পৌঁছেছে।

শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে গালফ এয়ারের জিএফ-২২৫০ ফ্লাইটে তারেকের মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

বিমানবন্দরে তারেকের আত্মীয়স্বজনের উপস্থিতিতে মরদেহ গ্রহণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রতিমন্ত্রী মো. নুরুল হক। 

প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, মৃত প্রবাসী এস এম তারেককে যেন আল্লাহ জান্নাত নসিব করেন। আমরা আমাদের নিয়ম অনুযায়ী এখন দাফন-কাফনের জন্য ৩৫ হাজার টাকা দিচ্ছি। সঙ্গে আরও ৫০ হাজার টাকার চেক দিয়েছি। এরপর ৩ লাখ ৫০ হাজার টাকা সহায়তা করা হবে। তার ইনস্যুরেন্স অনুযায়ী পরবর্তীতে পরিবারকে ১০ লাখ টাকা দেওয়া হবে।

তিনি আরও জানান, মধ্যপ্রাচ্যের এই সংকটময় সময়ে প্রধানমন্ত্রী সবসময় প্রবাসীদের খোঁজখবর নিচ্ছেন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন