ছবি: সংগৃহীত
রাজধানীর খিলগাঁওয়ের তিলপাপাড়া এলাকায় সন্তানকে হত্যার পর মা আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।
শুক্রবার (৩ এপ্রিল) ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হারুন অর রশিদ বিষয়টি সংবাদমাধ্যমকে জানিয়েছেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে মা তার শিশুসন্তানকে হত্যার পর নিজে আত্মহত্যা করে থাকতে পারেন। নিহত নারীর সঙ্গে তার সিএনজিচালিত অটোরিকশাচালক স্বামীর দাম্পত্য কলহ ছিল। সেই বিরোধ থেকেই এই ঘটনা ঘটতে পারে।
পুলিশ সূত্রে জানা যায়, নিহতদের নাম-পরিচয়সহ বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে। পুলিশ ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে।

