Logo
Logo
×

সংবাদ

সরকারি দলের সংসদীয় সভা ১১ মার্চ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০৩:২৯ পিএম

সরকারি দলের সংসদীয় সভা ১১ মার্চ

আগামী ১১ মার্চ বুধবার সংসদ নেতার সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবে।  ওই দিন বেলা ১১টায় সংসদ ভবনে অবস্থিত ত্রয়োদশ জাতীয় সংসদের সরকার দলীয় সভাকক্ষে এ বৈঠক বসবে। আজ সোমবার জাতীয় সংসদ সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

সভায় সরকার দলীয় সকল সংসদ সদস্যদের উপস্থিত থাকার জন্য চিফ হুইপ অনুরোধ জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংসদ নেতার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হবে। সভায় সরকারি দলের সকল সংসদ সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম।

সংসদ সচিবালয় জানায়, সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং সংসদীয় কার্যক্রমের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে এই সভায় আলোচনা হতে পারে। আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে যাচ্ছে। প্রথম অধিবেশনে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলো উপস্থাপন করা হতে পারে বলে জানা গেছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন