Logo
Logo
×

সংবাদ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা

৬ দিনে ২১০ ফ্লাইট বাতিল

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ০৮:৫২ পিএম

৬ দিনে ২১০ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি ও নিরাপত্তা ঝুঁকির কারণে ইরান, ইরাক, কুয়েতসহ সাতটি দেশের আকাশসীমা বন্ধ হয়ে গেছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশের বিমান চলাচলেও। এতে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ ফ্লাইট চলাচল অনেকটা স্থবির হয়ে পড়েছে।

বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার একদিনেই ৩৪টি দেশি-বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট বাতিল হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত মোট ২১০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ কাউছার মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বেবিচকের পরিসংখ্যান অনুযায়ী, আকাশপথ বন্ধের প্রথম দিন ২৮ ফেব্রুয়ারি ঢাকা থেকে ২৩টি ফ্লাইট বাতিল হয়। এরপর ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি এবং ৪ মার্চ ২৮টি ফ্লাইট বাতিল করা হয়। ৫ মার্চ বাতিল হওয়া ৩৪টি ফ্লাইটের মধ্যে রয়েছে Qatar Airways-এর ৪টি, Kuwait Airways-এর ৪টি, Jazeera Airways-এর ৪টি এবং শারজাহভিত্তিক Air Arabia-এর সর্বোচ্চ ১০টি ফ্লাইট।

এ ছাড়া Emirates, Gulf Air, Flydubai এবং দেশের বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলার ফ্লাইটও বাতিল হয়েছে।

অন্যদিকে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, বর্তমান পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজাহ, সৌদি আরবের দাম্মাম, কাতারের দোহা এবং কুয়েতগামী নিয়মিত ফ্লাইট সাময়িকভাবে বাতিল থাকবে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন