Logo
Logo
×

সংবাদ

সোয়া লাখ নাগরিককে সরিয়ে নিতে চার্টার্ড ফ্লাইট চালাবে ব্রিটেন

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০৯:২৩ এএম

সোয়া লাখ নাগরিককে সরিয়ে নিতে চার্টার্ড ফ্লাইট চালাবে ব্রিটেন

ব্রিটেনের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, যেসব ব্রিটিশ নাগরিকের বৈধ ভ্রমণ নথি আছে তারা বুধবার থেকে মাসকাট থেকে একটি চার্টার্ড ফ্লাইটে ভ্রমণের সুযোগ পাবেন। এই সুবিধা তাদের সঙ্গী এবং ১৮ বছরের কম বয়সী সন্তানদের ক্ষেত্রেও প্রযোজ্য।

মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতির কারণে তাদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। এই পরিকল্পনার অংশ হিসেবে প্রায় ১ লাখ ৩০ হাজার ব্রিটিশ নাগরিক ইতিমধ্যে পররাষ্ট্র দপ্তরের কাছে মধ্যপ্রাচ্যে নিজেদের উপস্থিতি নিবন্ধন করেছেন।

পররাষ্ট্র দপ্তর আরও বলেছে, সবচেয়ে ঝুঁকিপূর্ণ মানুষদের আগে অগ্রাধিকার দেওয়া হবে। ওমানে অবস্থান করা ব্রিটিশ নাগরিকদের সঙ্গে সরাসরি যোগাযোগ করবে কর্তৃপক্ষ।

যারা আগে সংযুক্ত আরব আমিরাতে নিজেদের উপস্থিতি নিবন্ধন করেছিলেন কিন্তু এখন ওমানে আছেন, তাদেরকে ওই ফ্লাইটে জায়গা পেতে নতুন করে নিবন্ধন করতে বলা হয়েছে।

কর্তৃপক্ষ মানুষকে অনুরোধ করেছে, সরকারি কর্মকর্তারা যোগাযোগ না করা পর্যন্ত যেন কেউ ওমানের মাসকাট আন্তর্জাতিক বিমানবন্দরে না যান।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন