ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হতেই শেষ রাতের টিকিট
ঈদের অগ্রিম টিকিট বিক্রির শুরুতেই শেষ হয়ে গেছে রাতের বেশির ভাগ টিকিট।
মঙ্গলবার ভোরে ঢাকা থেকে বিভিন্ন রুটে টিকিট বিক্রি শুরু হয়। বিভিন্ন কাউন্টার ঘুরে জানা গেছে, রাতের বাসের টিকিট দ্রুত শেষ হয়ে গেছে। তবে দিনের কিছু টিকিট এখনো পাওয়া যাচ্ছে।
কাউন্টারের কর্মকর্তারা বলেন, ভোর সাড়ে ৪টায় কাউন্টার খুলেছেন তারা। তার আগে থেকেই লোকজন পেপার পেতে সামনের ফুটপাতে বসে ছিল। প্রথম ধাক্কাতেই ১৭ ও ১৮ মার্চের রাতের বাসের টিকিট শেষ হয়ে গেছে। ১৫ ও ১৬ মার্চের রাতের টিকিটও আর নেই। তবে সকাল, দুপুর ও বিকালের বাসের টিকিট কিছু আছে।
এদিকে বাসের ভাড়া বাড়ার অভিযোগ করেছেন অনেকে।
যাত্রীরা বলছেন, আগের তুলনায় ১০০ থেকে ১৫০ টাকা বেশি দিতে হচ্ছে।
এদিকে পশ্চিমাঞ্চল দিয়ে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। সকাল ৮টায় ১৩ মার্চের টিকিট বিক্রির মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়। ঈদযাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে, যা চলবে ৯ মার্চ পর্যন্ত।

