Logo
Logo
×

সংবাদ

মেট্রোরেলের এমডির নিয়োগ বাতিল

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ১০:৩৬ পিএম

মেট্রোরেলের এমডির নিয়োগ বাতিল

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার।  আজ সোমবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এমআরটি শাখা থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকার মেট্রোরেলের নির্মাণ ও পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিএমটিসিএলের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে প্রকৌশলী ফারুক আহমেদকে নিয়োগ দিয়েছিল।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন