কৃষিসচিব এমদাদ উল্লাহ মিয়ান বাধ্যতামূলক অবসরে
কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এই কর্মকর্তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তাঁকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে আজ রবিবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী তাঁকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
সরকারি চাকরির আইনের ৪৫ ধারা অনুযায়ী কারও চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হলে সরকার তাকে কোনো প্রকার কারণ দর্শানোর নোটিশ না দিয়েই চাকরি থেকে অবসরে পাঠাতে পারে। তবে এ ক্ষেত্রে রাষ্ট্রপতির অনুমোদন নিতে হয়।
বাধ্যতামূলক অবসর দেওয়া এমদাদ উল্লাহ মিয়ান বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধা পাবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

