Logo
Logo
×

সংবাদ

রমজানের পরেই সিটি করপোরেশন নির্বাচন: ইসি মাছউদ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ০৩:৫৮ পিএম

রমজানের পরেই সিটি করপোরেশন নির্বাচন: ইসি মাছউদ

পবিত্র রমজান মাসের পরেই স্থানীয় সরকার পর্যায়ের সিটি করপোরেশন নির্বাচন হবে বলে আশা করছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ।  আজ রবিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) বাৎসরিক সাধারণ সভায় (এজিএম) এ কথা বলেন আব্দুর রহমানেল মাছউদ।

ইসি মাছউদ বলেন, ‘আশা করছি, শিগগিরই অর্থাৎ রমজান মাসের পরপরই সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে আমাদের উপনির্বাচন ও নির্বাচন রয়েছে, সেগুলোর তফসিল ঘোষণা করা হয়েছে। সেগুলোও যথাসময়ে অনুষ্ঠিত হবে।’

স্থানীয় সরকার নির্বাচনে সারা বছর বা একাধিক বছর নির্বাচন কমিশন ব্যস্ত থাকবে উল্লেখ করে ইসি মাছউদ বলেন, ‘নির্বাচন কমিশন আইন অনুযায়ী সুষ্ঠু নির্বাচন করার জন্য দায়বদ্ধ। (নির্বাচনী) আইন কী হবে সেটার দায় কিন্তু নির্বাচন কমিশনের ওপর না। আইন করবে সংসদ, সংসদ যে যেকোনো নির্বাচন সংক্রান্ত যে আইন করবে, সেই আইন অনুযায়ী সুষ্ঠু গ্রহণযোগ্য এবং ভালো নির্বাচন করার জন্য নির্বাচনের দায়বদ্ধ।’

কমিশনের চলমান উপনির্বাচন নিয়ে ইসির তৎপরতার কথা জানিয়ে আব্দুর রহমানেল মাছউদ বলেন, স্থানীয় সরকার পর্যায়ে দলীয় প্রতীক থাকবে কিনা সে বিষয়ে সংসদের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে নির্বাচন কমিশন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন