Logo
Logo
×

সংবাদ

যমুনা ছাড়লেন মুহাম্মদ ইউনূস

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০০ পিএম

যমুনা ছাড়লেন মুহাম্মদ ইউনূস

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাঁর সরকারি বাসভবন যমুনা ছেড়েছেন।  আজ শনিবার বেলা সাড়ে ৩টার দিকে তিনি বাসভবন ছাড়েন।  

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামসুল ইসলাম আজ বিকেল ৪টা ২২ মিনিটে তাঁর ফেসবুকে প্রধান উপদেষ্টার সঙ্গে ছবি প্রকাশ করে লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে রাজধানীর মিন্টো রোডের বাসভবন যমুনা থেকে সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিদায়কালে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন প্রতিনিধিদলটি।’

সরেজমিন দেখা যায়, সাবেক প্রধান উপদেষ্টার গাড়িবহরে বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) সদস্যদের একাধিক গাড়ি ছিল। তাঁর গাড়িবহরটি যমুনা থেকে বের হয়ে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ের দিকে এগিয়ে যায়। যমুনা ছেড়ে গুলশানের বাসায় ওঠার কথা রয়েছে মুহাম্মদ ইউনূসের।

রাজধানীর হেয়ার রোডের ৩০ নম্বরে অবস্থিত যমুনা সাড়ে তিন একরের মতো জায়গাজুড়ে বিস্তৃত। এই বাড়িটি সংস্কারের পর এটিকে প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে রূপান্তর করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই বাড়িতে ওঠার কথা রয়েছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন