Logo
Logo
×

সংবাদ

সংসদের প্রথম অধিবেশনেই সব অধ্যাদেশের বিল পেশ করা হবে: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪১ পিএম

সংসদের প্রথম অধিবেশনেই সব অধ্যাদেশের বিল পেশ করা হবে: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আগামী সংসদের প্রথম অধিবেশনেই অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশের প্রতিটি বিল আকারে পেশ করা হবে। আজ শনিবার সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সংসদ সদস্য ও জেলায় কর্মরত সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সময়ে সাংবিধানিকভাবে ১৩৩টি অধ্যাদেশ জারি করা হয়। আগামী সংসদের প্রথম অধিবেশনেই অন্তর্বর্তী সরকারের প্রত্যেকটা অধ্যাদেশ আমরা বিল আকারে পেশ করব।’

এ সময় জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ও আহত ব্যক্তিদের স্মরণ করে আইনমন্ত্রী বলেন, তাঁদের অমর্যাদা এই সরকার মেনে নেবে না। জুলাই গণ-অভ্যুত্থানকালে যে বা যারা যতটুকু অপরাধ করেছে, সে জন্য তাদের শাস্তি পেতে হবে। ফ্যাসিস্ট ও গণহত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনগত প্রক্রিয়ার ফাঁকফোকর দিয়ে রেহাই পাওয়ার সুযোগ নেই।

আইনমন্ত্রী আরও বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের তাজা রক্তের বিনিময়ে দেশে একটি নির্বাচন হয়েছে। আমরা একটি সরকার পেয়েছি। জুলাই শহীদদের অমর্যাদা হয় বা তাদের আত্মা কষ্ট পায়, এমন কোনো কর্মকাণ্ড এই সরকার মেনে নেবে না।’

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন