Logo
Logo
×

সংবাদ

১০ মার্চ ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Icon

বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৬ পিএম

১০ মার্চ ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

আগামী ১০ মার্চ বগুড়া সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার উপস্থিতিতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনের মাধ্যমে বগুড়া সদর উপজেলায় পরীক্ষামূলকভাবে এই প্রকল্পের কার্যক্রম শুরু হবে।

আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে শিবগঞ্জের মহাস্থানগড় শাহ সুলতান বলখী (রহ.)-এর মাজার প্রাঙ্গণে নামাজের আগে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ তথ্য জানান।

পরীক্ষামূলক বাস্তবায়নের জন্য বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড নির্বাচন করা হয়েছে। সম্ভাব্য সুফলভোগী পরিবার বাছাইয়ে ইতোমধ্যে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ শুরু হয়েছে।

প্রকল্প বাস্তবায়নে জেলা ও সদর উপজেলা প্রশাসককে সভাপতি করে পৃথক জেলা ও উপজেলা কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়েও কমিটি গঠন করা হয়েছে।

এই কর্মসূচির আওতায় প্রতিটি কার্ডধারী পরিবার মাসে ২৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবে। দেশের হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের নারীরা এই সুবিধার অন্তর্ভুক্ত হবেন। প্রতিটি পরিবার থেকে একজন নারী কার্ডধারী হিসেবে নিবন্ধিত হবেন।

পরীক্ষামূলকভাবে চার মাস পাইলটিং কার্যক্রম পরিচালিত হবে। ফলাফল মূল্যায়নের পর ধাপে ধাপে দেশের অন্যান্য উপজেলায় কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন