প্রধানমন্ত্রীকে শিশু, ‘আঙ্কেল আপনি রোজা রাখেন?’
ভিডিও থেকে নেওয়া ছবি
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর নৌবাহিনীর সদর দপ্তর জামে মসজিদে দ্বিতীয় জুমা আদায় করেছেন তারেক রহমান। তার স্ত্রী ডা. জুবাইদা রহমানও এখানে নামাজ আদায় করেন।
আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুমার পর ঘটলো ব্যতিক্রমী এক ঘটনা। মসজিদ থেকে বের হয়ে সেখানে আগত শিশুদের সঙ্গে কুশলবিনিময় করেন প্রধানমন্ত্রী।
এসময় শিশুদের মাথায় হাত বুলিয়ে আদর করেন প্রধানমন্ত্রী। দেশের সরকারপ্রধানকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তাকে ঘিরে ধরে তারা। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এতে দেখা যায়, কয়েকজন শিশু তাকে প্রশ্ন করে জানতে চায়, আঙ্কেল আপনি রোজা রাখেন। তখন অট্টহাসি দেন প্রধানমন্ত্রী। বললেন, ‘হ্যাঁ, রোজা রাখি।’ তিনি তাদের কাছে পাল্টা জানতে চান, ‘তোমরা রাখো?’
শিশুদের অনেকেই জানালো— তারা সবগুলো রোজা রেখেছে। এ কথা শুনে প্রধানমন্ত্রী তাদেরকে ধন্যবাদ জানান। এ সময় তিনি তাদেরকে ভালোভাবে চলার উপদেশ দেন

