Logo
Logo
×

সংবাদ

পুলিশ সার্জেন্টের ১৮০ শূন্য পদে নিয়োগ শিগগির

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩১ পিএম

পুলিশ সার্জেন্টের ১৮০ শূন্য পদে নিয়োগ শিগগির

ফাইল ছবি

পুলিশের সার্জেন্ট পদে ১৮০টি শূন্য পদে শিগগিরই নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।  আজ বৃহস্পতিবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান এক বার্তায় এ তথ্য জানান।

ফয়সাল হাসান জানান, জনবল ঘাটতি পূরণে দ্রুত সময়ের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এর আগে গত সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, পুলিশের বিভিন্ন পর্যায়ে জনবলের ঘাটতি রয়েছে। এ প্রেক্ষাপটে জরুরিভিত্তিতে ২ হাজার ৭০১ জন কনস্টেবল নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন