Logo
Logo
×

সংবাদ

রাজধানীতে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২০ এএম

রাজধানীতে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা

রাজধানীর রায়েরবাজার এলাকায় এক স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশের ধারণা, প্রেমঘটিত বিরোধের জেরে এক তরুণ তাকে হত্যা করেছে।

নিহত শাহরিয়ার শারমিন বিন্তি রায়েরবাজার হাই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। সে হাজারীবাগে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকত। রায়েরবাজারের হায়দার হোটেলের গলিতে পাঁচতলা একটি ভবনের পঞ্চম তলায় তাদের বাসা। দুই ভাইবোনের মধ্যে বিন্তি ছিল বড়। তাদের গ্রামের বাড়ি শরীয়তপুরের সখীপুর উপজেলার কাছিকাটায়।

বাবা ব্যবসায়ী বেল্লাল হোসেন বলেন, গতকাল বুধবার রাত ১০টার দিকে বিন্তি তার ছোট ভাই নাবিলকে নিয়ে বাইরে যায়। কিছুক্ষণ পর হইচই শুনে নিচে নেমে দেখেন, কে বা কারা তার মেয়েকে কুপিয়ে ফেলে রেখে গেছে। দ্রুত তাকে শিকদার মেডিকেলে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি অভিযোগ করেন, সিয়াম নামে এক তরুণ তাকে কুপিয়ে পালিয়ে গেছে। তিন-চার বছর ধরে সিয়াম মোবাইলে বিরক্ত করত। এক দিন আমি তাকে বকাবকি করি। আজ আমার মেয়েকে মেরে ফেলল। আমি বিচার চাই।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানান, বিন্তির কাঁধ ও পিঠে একাধিক জখম রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

হাজারীবাগ থানার ওসি হাফিজুর রহমান বলেন, প্রাথমিকভাবে প্রেমঘটিত বিষয় নিয়ে ছুরিকাঘাতে এই শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে বলে জেনেছি। জড়িত তরুণকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

অন্যদিকে রাজধানীর হাতিরঝিলের পশ্চিম উলনে একটি নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা জায়গায় জমে থাকা পানি থেকে ছয় বছর বয়সী এক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন