Logo
Logo
×

সংবাদ

রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি নাহিদের

Icon

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪০ পিএম

রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি নাহিদের

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।  আজ বুধবার বিকেলে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডের শহীদদের কবর জিয়ারত শেষে তিনি এ দাবি জানান।

নাহিদ ইসলাম বলেন, চব্বিশের জুলাইয়ে গণহত্যা ঠেকাতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করেননি রাষ্ট্রপতি সাহাবুদ্দিন। এ জন্য তিনি গণহত্যার দায় এড়াতে পারেন না। সংসদের প্রথম অধিবেশনে তাকে অভিশংসন করতে হবে। এরপর গণহত্যার দায়ে তাকে গ্রেফতার করতে হবে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন