Logo
Logo
×

সংবাদ

জাবি ছাত্রীকে বাসায় আটকে নির্যাতন

Icon

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪২ পিএম

জাবি ছাত্রীকে বাসায় আটকে নির্যাতন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রীকে বাসায় আটকে রেখে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।  গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী ইসলামনগর এলাকায় এই ঘটনাটি ঘটে।  বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম জানান।

তবে প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, এ বিষয়ে এখনও আমার কাছে কোনো লিখিত অভিযোগ আসেনি।  বিষয়টি ব্যক্তিগত বলে সংশ্লিষ্টরা প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে পারেন। 

আশুলিয়া থানার ওসি রুবেল হাওলাদার বলেন, ঘটনার বিষয়ে একটি মামলা হয়েছে। এটি তদন্তাধীন।

ভুক্তভোগীর বরাত দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলেন, ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) ৪৪ ব্যাচের শিক্ষার্থী তারিকুল ইসলামের (৩২) সঙ্গে ওই ছাত্রীর ব্যক্তিগত সম্পর্ক ছিল, যা পরবর্তীতে ভেঙে যায়। মঙ্গলবার তারিকুল ইসলাম হলের সামনে এসে ‘শেষবারের মতো কথা বলার’ কথা বলে তাকে বাসায় যাওয়ার জন্য চাপ দেন। ছাত্রী রাজি না হলে তাকে বিভিন্নভাবে ‘ব্ল্যাকমেইল’ করা হয়।”

শিক্ষক আরও বলেন, একপর্যায়ে ইফতার সামগ্রী কেনার কথা বলে ভুক্তভোগী তার বাসায় যান। সেখানে পৌঁছানোর পর অভিযুক্ত তার মুখে টেপ লাগিয়ে মারধর করেন এবং হাতের ওপর গরম পানি ঢেলে দেন। নির্যাতনের একপর্যায়ে ভুক্তভোগী পুড়ে যাওয়া ক্ষতের ওষুধ কিনতে বাইরে যেতে চাইলে অভিযুক্ত কক্ষের দরজা বাইরে থেকে বন্ধ করে দেন। ভুক্তভোগী তখন জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।

পুলিশ প্রথমে তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের চিকিৎসক তানভীর হোসেন বলেন, ওই ছাত্রীর হাতের তিন থেকে চার সেন্টিমিটার জায়গা পুড়ে গেছে। আমাদের কেন্দ্রে এ ধরনের বার্ন ইনজুরির পূর্ণাঙ্গ চিকিৎসা ব্যবস্থা না থাকায় তাকে সাভারে স্থানান্তর করা হয়েছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন