Logo
Logo
×

সংবাদ

দপ্তর পেলেন হাবিবুর রশিদ ও রাজিব আহসান

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩০ পিএম

দপ্তর পেলেন হাবিবুর রশিদ ও রাজিব আহসান

দুই প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে আদেশ জারি করেছে সরকার।  আজ বুধবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এ আদেশ প্রকাশ করে।

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।  আর নৌপরিবহন মন্ত্রণালয় এবং সেতু বিভাগের দায়িত্ব পেয়েছেন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রশাসন শাখা থেকে গতকাল মঙ্গলবার জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের গত ১৭ ফেব্রুয়ারির এক আদেশের প্রেক্ষিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তার অধীনে থাকা দুই প্রতিমন্ত্রীর মধ্যে এই দপ্তরগুলো বণ্টনের অভিপ্রায় ব্যক্ত করেছেন। জ্যেষ্ঠ সহকারী সচিব অজিত দেব স্বাক্ষরিত এ আদেশটি অবিলম্বে কার্যকরের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন