Logo
Logo
×

সংবাদ

যুবলীগনেতা সম্রাটকে ২০ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫২ পিএম

যুবলীগনেতা সম্রাটকে ২০ বছরের কারাদণ্ড

দুর্নীতির মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাটকে কারাদণ্ড দিয়েছেন আদালত। পৃথক দুটি ধারায় তাকে ১০ বছর করে মোট ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

একই সঙ্গে দুই ধারায় ১০ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে প্রতিটি ধারায় ছয় মাস করে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।

বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৬এর বিচারক মো. জাকারিয়া হোসেন এ রায় ঘোষণা করেন।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় এ সাজা দেওয়া হয়। বিচারক রায়ে উল্লেখ করেন, একটি ধারার সাজা শেষ হওয়ার পর অন্য ধারার সাজা কার্যকর হবে।

২০১৯ সালের ১২ নভেম্বর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে মামলা করে দুদক। ওই মামলায় তার বিরুদ্ধে ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন