Logo
Logo
×

সংবাদ

চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার অগ্নিকাণ্ডে মৃত্যু বেড়ে ৪

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৭ এএম

চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার অগ্নিকাণ্ডে মৃত্যু বেড়ে ৪

চট্টগ্রামের হালিশহরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দগ্ধ আরও একজন মারা গেছেন। আশুরা আক্তার পাখি (৩০) মঙ্গলবার রাত পৌনে ১১টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান।

এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল চারজনে। বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক শাওন বিন রহমান।

সোমবার ভোরে হালিশহরের একটি বাসায় দুর্ঘটনায় তারা দগ্ধ হন। গুরুতর দগ্ধ নয়জনকে উন্নত চিকিৎসার জন্য সোমবারই ঢাকায় পাঠানো হয়।

ঢাকায় নেওয়ার পথে সোমবার রাতে ৪০ বছর বয়সী নুরজাহান আক্তার রানী মারা যান। মঙ্গলবার সকাল ৭টার দিকে মারা যান তার ১৬ বছর বয়সী ছেলে শাওন। একই দিন বেলা ১২টার দিকে ৪০ বছর বয়সী সামির আহমেদ মারা যান।

সামিরের শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল। তিনি জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। সামির শাওনের চাচা।

দগ্ধদের মধ্যে এখনো পাঁচজন চিকিৎসাধীন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন