পুলিশের অতিরিক্ত আইজিপি ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান মো. আলী হোসেন ফকিরকে পদোন্নতি দিয়ে নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) পদে নিয়োগ দিয়েছে সরকার। আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
২০২২ সালের ১৭ নভেম্বর সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয় তৎকালীন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা এই মো. আলী হোসেন ফকিরকে। খুলনা ৩য় এপিবিএনের অধিনায়ক হিসেবে কর্মরত ছিলেন তিনি।
আলী হোসেন ফকির বিসিএস পুলিশ ক্যাডারের ১৫তম ব্যাচের একজন কর্মকর্তা। ২০২৪ সালের ৫ আগস্টের পর আইনি প্রক্রিয়ায় চাকরিতে পুনর্বহাল হয়ে পদায়ন হন। এর আগে তিনি ডিএমপির ডিসি ও জাতিসংঘ মিশনে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
১৯৯৭ সালে আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়ে প্রথম দফায় তিনি চাকরি হারান। এরপর আইনি মেকাবিলায় বিএনপি ক্ষমতায় এলে আবারও চাকরিতে ফেরেন।
বিগত আওয়ামী লীগ সরকারের সময় ২০২২ সালে ফের বাধ্যতামূলক অবসরে পাঠানো হলেও ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর চাকরি ফিরে পান।

