Logo
Logo
×

সংবাদ

কুমিল্লায় গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ, এক পরিবারে ৪ জন দগ্ধ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৭ এএম

কুমিল্লায় গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ, এক পরিবারে ৪ জন দগ্ধ

কুমিল্লার দাউদকান্দিতে সিলিন্ডারের লিক থেকে গ্যাস বের হয়ে বিস্ফোরণে নারী ও শিশুসহ এক পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার সকাল ৬টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করা হয়। পরে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন মনোয়ারা (৬০), জিল হক (৩৭), উম্মে হুমায়রা (৩০) ও হুররাম (২)।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। 

তিনি জানান, সকাল ছয়টার দিকে কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে দগ্ধ অবস্থায় নারী ও শিশুসহ একই পরিবারের চারজনকে জরুরি বিভাগে আনা হয়।

তিনি আরও বলেন, মনোয়ারা বেগমের শরীরের ২ শতাংশ, জিল হকের শরীরের ৫৪ শতাংশ, উম্মে হুমায়রার শরীরের ৬৫ শতাংশ এবং শিশু হুররামের শরীরের ৬ শতাংশ দগ্ধ হয়েছে।

এর আগে গতকাল চট্টগ্রামের এক বাসার রান্নাঘরে সিলিন্ডার থেকে গ্যাস বের হয়ে বিস্ফোরণ ঘটে। এতে এক পরিবারের নয়জন দগ্ধ হন। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। তাছাড়া একই দিনে ঢাকায় একই রকম এক ঘটনায় দগ্ধ হয়েছেন চারজন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন