ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতে ‘কৃষক কার্ড’ চালুর উদ্যোগ
কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে ‘কৃষক কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে আজ সোমবার দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতকরণের লক্ষ্যে 'কৃষক কার্ড' চালুর বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈঠকে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, কৃষিমন্ত্রী আমিন উর রশীদ ইয়াছিনসহ সংশ্লিষ্ট মন্ত্রী ও সচিবরা উপস্থিত ছিলেন।
সভা শেষে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন সাংবাদিকদের জানান, ফ্যামিলি কার্ডের মতো স্মার্ট কৃষি কার্ড প্রকল্প দ্রুত শুরু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

