Logo
Logo
×

সংবাদ

সৌদি আরবের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪১ পিএম

সৌদি আরবের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

ছবি: ফেসবুক

ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া আজ রোববার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ তথ্য জানানো হয়েছে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ রোববার বেলা ১১টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে তারা ভ্রাতৃপ্রতিম দুই দেশের অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। পাশাপাশি আসন্ন পবিত্র হজ নিয়েও আলোচনা হয়। দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়টি গুরুত্ব পায়।

এর আগে আজ সকাল ৯টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে তার কার্যালয়ে আসেন। এ সময় মুখ্যসচিব এ বি এম আবদুস সাত্তার তাকে স্বাগত জানান।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন