Logo
Logo
×

সংবাদ

ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৩ পিএম

ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার

নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দেবে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার।  আজ শনিবার দুপুরে তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ের গেটে তাঁর উপদেষ্টা মাহদী আমিন এ কথা জানান।

মাহদী আমিন জানান, নির্বাচনের আগে বিএনপির অন্যতম প্রতিশ্রুতি ছিল মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিবসহ বিভিন্ন ধর্মগুরুকে সম্মানী ভাতা প্রদান করা।  ক্ষমতায় এসে সেই ধারাবাহিকতায় বিএনপি সরকার ঈদুল ফিতরের আগেই প্রাথমিকভাবে এই কার্যক্রম শুরু করবে।  পর্যায়ক্রমে সারা দেশে তা চালু হবে।

কত টাকা সম্মানী ভাতা দেওয়া হবে জানতে চাইলে মাহদী বলেন, আন্তমন্ত্রণালয়ের বৈঠকে তা চূড়ান্ত করা হবে। 

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস সচিব সালেহ শিবলী বলেন, আজ ছিল তারেক রহমানের তৃতীয় কর্মদিবস। নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নে বেশ কিছু দিকনির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন