‘ভুয়া ভুয়া’ স্লোগানের মুখে শহীদ মিনার থেকে চলে গেল জাপা
শহীদ মিনারে জাতীয় পার্টির (জাপা) নেতাদের দেখে ভুয়া ভুয়া বলে স্লোগান দিয়েছে উত্তেজিত জনতা। শুক্রবার রাতে অমর একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, রাত প্রায় ২টার দিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মহানগর ইউনিটের একটি দলের পেছনে পেছনে ব্যানার ও ফুলের তোড়া হাতে শহীদ মিনার প্রাঙ্গণে প্রবেশ করছিলেন জাপার কয়েকজন নেতাকর্মী।
এনসিপির পুষ্পস্তবক অর্পণ শেষ করার পর জাপার ব্যানার চোখে পড়তেই তারা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে শুরু করেন। এতে পরিস্থিতি অস্বস্তিকর হয়ে ওঠে।
স্লোগানের মুখে জাপার নেতাকর্মীরা আর সামনে এগোননি। তারা ফুল ও ব্যানার সেখানেই রেখে শহীদ মিনার এলাকা ত্যাগ করেন।

