মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে। আজ শুক্রবার দুপুরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল। তিনি জানান, বর্তমানে মেঘমল্লার বসুর অবস্থা স্থিতিশীল রয়েছে এবং চিকিৎসকেরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।
তবে কী কারণে তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

