Logo
Logo
×

সংবাদ

নকলের পর এবার মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধে শিক্ষামন্ত্রীর কঠোর অবস্থান ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৮ পিএম

নকলের পর এবার মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধে শিক্ষামন্ত্রীর কঠোর অবস্থান ঘোষণা

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষাঙ্গনকে নকলমুক্ত করার ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধেও কঠোর অবস্থান নেওয়া হবে। তিনি বলেন, কচুয়া উপজেলাকে কেন্দ্র করেই এ কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।  আজ শুক্রবার কচুয়া উপজেলা পরিষদের মিলনায়তনে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ে তোলার যে উদ্যোগ কচুয়া থেকে শুরু হয়েছিল, তা ইতোমধ্যে ইতিবাচক ফল দিচ্ছে। একইভাবে মাদক ও সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন গড়তেও স্থানীয় পর্যায় থেকেই কার্যক্রম শুরু করা হবে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার যাত্রা অব্যাহত থাকবে এবং আগামীর বাংলাদেশ হবে আরও সুন্দর ও উন্নত।

এর আগে জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার ও পুলিশ সুপার রবিউল হাসানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

পরবর্তীতে মন্ত্রী হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন