Logo
Logo
×

সংবাদ

প্রধানমন্ত্রীর পিএস ও এপিএস নিয়োগ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৮ পিএম

প্রধানমন্ত্রীর পিএস ও এপিএস নিয়োগ

প্রধানমন্ত্রী তারেক রহমানের একান্ত সচিব (পিএস)-২ ও সহকারী একান্ত সচিব (এপিএস)-২ নিয়োগ দেওয়া হয়েছে।  গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ নিয়োগ পেয়েছেন মো. মেহেদুল ইসলাম।  তিনি গ্রেড-৪ বেতন স্কেলের সর্বশেষ ধাপের বেতন পেয়েছেন।  অন্যদিকে সহকারী একান্ত সচিব-২ হয়েছেন আব্দুর রহমান সানি।  তিনি গ্রেড-৬ বেতন স্কেলের সর্বশেষ ধাপে বেতন পাবেন।

অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধাসরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে তারা এই নিয়োগ পেয়েছেন। যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) তাদের এ চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন