Logo
Logo
×

সংবাদ

শিক্ষা হবে রাষ্ট্রের প্রথম বিনিয়োগ: ববি হাজ্জাজ

Icon

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৯ পিএম

শিক্ষা হবে রাষ্ট্রের প্রথম বিনিয়োগ: ববি হাজ্জাজ

শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, বিএনপির নেতৃত্বাধীন সরকার শিক্ষাকে কেবল খরচের খাত হিসেবে দেখবে না, বরং শিক্ষা হবে রাষ্ট্রের প্রথম বিনিয়োগ, মানবসম্পদ তৈরির মূল কারখানা ও জাতি গঠনের প্রধান প্রকল্প।  দায়িত্ব গ্রহণের দু’দিন পর আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী ঘোষণা দিয়ে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে শিক্ষা খাতের বরাদ্দ পর্যায়ক্রমে জিডিপির পাঁচ শতাংশে উন্নীত করা হবে। এটা আমাদের সরকারের নির্বাচনী অঙ্গীকার।

ববি হাজ্জাজ জানান, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়, শিক্ষা খাতে মোট সরকারি ব্যয়ের ১৫-২০ শতাংশ বরাদ্দের লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে। এ লক্ষ্যে আমরা অর্থ মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে ৩ বছর মেয়াদী ‘ফিসকাল আপলিফট প্ল্যান’ গ্রহণ করা হবে।

এসময় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।  সংবাদ সম্মেলনে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মিজ রেহানা পারভীন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মন্ত্রণালয়ের নীতিগত সংস্কার ও উন্নয়নের ১২ দফা এজেন্ডা এবং একটি সুনির্দিষ্ট রোডম্যাপ তুলে ধরেন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন