Logo
Logo
×

সংবাদ

১৮০ দিনের কর্মপরিকল্পনা দেবে সরকার: জোনায়েদ সাকি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৩ পিএম

১৮০ দিনের কর্মপরিকল্পনা দেবে সরকার: জোনায়েদ সাকি

সরকারের অগ্রাধিকার ও কর্মপরিকল্পনা নিয়ে শিগগিরই একটি ১৮০ দিনের রোডম্যাপ উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। প্রধানমন্ত্রী তারেক রহমান এই রোডম্যাপ দেবেন বলেও জানান তিনি।

আজ বুধবার সচিবালয়ে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। 

প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে অপ্রয়োজনীয় সময়ক্ষেপণ না করে দ্রুত কাজ শুরু করাই এখন সরকারের প্রধান লক্ষ্য।

তিনি আরও জানান, আগামীকাল থেকে পবিত্র রমজান শুরু হচ্ছে। এ সময়ে মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ, বাজার নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জনস্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। সব মন্ত্রণালয় ও দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সাকি বলেন, মানুষ যে প্রত্যাশা নিয়ে নতুন সরকারকে দায়িত্ব দিয়েছে, তা বাস্তবায়নে কোনো ধরনের অপ্রয়োজনীয় সময় নষ্ট করা হবে না। নির্বাচনকালে যে অঙ্গীকারগুলো করা হয়েছে, সেগুলোর বাস্তবায়ন প্রক্রিয়া এখনই শুরু হবে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন