Logo
Logo
×

সংবাদ

আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৯ পিএম

আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তথ্য অধিদপ্তরের এক বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

তথ্যবিবরণীতে বলা হয়, সন্ধ্যা সাতটায় বিটিভিসহ সব বেসরকারি টেলিভিশন চ্যানেলে এই ভাষণ প্রচারিত হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৫০ সদস্যের মন্ত্রিসভা গতকাল বৃহস্পতিবার বিকেলে শপথ নেয়। তার মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী ২৫ জন ও প্রতিমন্ত্রী ২৪ জন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক আজ বেলা তিনটার দিকে বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত হবে। এরপর সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন