প্রধানমন্ত্রীর নতুন মুখ্য সচিব হলেন আব্দুস সাত্তার
অবসরপ্রাপ্ত সচিব এ বি এম আব্দুস সাত্তারকে প্রধানমন্ত্রীর নতুন মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
সরকারি চাকরি আইন ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী তাকে এই নিয়োগ দেওয়া হয়।
যোগদানের তারিখ থেকে এই পদে এক বছর চুক্তিভিত্তিক থাকবেন তিনি।
মঙ্গলবার উপসচিব মোহাম্মদ রফিকুল হকের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আব্দুস সাত্তারকে নিয়োগ দেওয়া হয়।

