Logo
Logo
×

সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৭ এএম

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় স্মৃতিসৌধে  শ্রদ্ধা জানালেন

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

বুধবার বেলা ১১টায় তিনি এবং মন্ত্রিসভার সদস্যরা জাতীয় স্মৃতিসৌধে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। সেখানে তারা শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি জিয়ারতও করবেন।

এরপর প্রধানমন্ত্রী সচিবালয়ে যাবেন। বিকালে সেখানে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে। 


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন