Logo
Logo
×

সংবাদ

সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৪ পিএম

সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে

সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে দেশটিতে আজ মঙ্গলবার রাত থেকেই ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাস শুরু হচ্ছে। বুধবার থেকে সৌদি আরবের ধর্মপ্রাণ মুসলমানেরা সিয়াম সাধনা শুরু করবেন।

বাংলাদেশ সময় আজ মঙ্গলবার রাতে গালফ নিউজ জানিয়েছে, সৌদি আরবের চাঁদ দেখা কমিটি সন্ধ্যায় বিভিন্ন পর্যবেক্ষণ কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য যাচাই করে নতুন চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করে।

ঘোষণা অনুযায়ী, সৌদি আরবে বুধবার হবে রমজান মাসের প্রথম দিন। এ উপলক্ষে মসজিদগুলোতে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে এবং ধর্মপ্রাণ মুসল্লিরা সিয়াম সাধনার জন্য মানসিক ও আধ্যাত্মিক প্রস্তুতি সম্পন্ন করেছেন।

রমজান মুসলিম বিশ্বের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি মাস। এই মাসে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও যাবতীয় ভোগ-বিলাস থেকে বিরত থেকে রোজা পালন করা হয়। পাশাপাশি কোরআন তিলাওয়াত, দান-সদকা এবং নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করেন ধর্মপ্রাণ মুসলমানেরা।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন