Logo
Logo
×

সংবাদ

রমজান মাসে মেট্রোরেল চলাচলে নতুন নির্দেশনা

Icon

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫২ পিএম

রমজান মাসে মেট্রোরেল চলাচলে নতুন নির্দেশনা

রমজান মাসের অফিস সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে ১ রমজান থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত সাপ্তাহিক কর্মদিবসে মেট্রোরেল চলাচলের বিশেষ সময়সূচি নির্ধারণ করে দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।  গতকাল সোমবার এক বিজ্ঞপ্তিতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রমজান মাসে দিনের প্রথম মেট্রোরেল ছাড়বে উত্তরা উত্তর স্টেশন থেকে সকাল সাড়ে ৬টায়। আর সেখান থেকে সর্বশেষ ট্রেন ছাড়বে রাত সাড়ে ৯টায়। অন্যদিকে, মতিঝিল থেকে সকালে প্রথম ট্রেন ছাড়বে সোয়া ৭টায় এবং রাতে সর্বশেষ ট্রেন ছেড়ে যাবে ১০টা ১০ মিনিটে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শনিবার ও অন্যান্য সরকারি ছুটির দিন এবং শুক্রবারের সময়সূচি অপরিবর্তিত থাকবে।

এছাড়া রমজানে ইফতারে পানি পান করার জন্য প্রত্যেক যাত্রী মেট্রোরেল ও স্টেশন এলাকায় শুধুমাত্র ২৫০ মিলিলিটার পানির বোতল বহন করতে পারবেন। তবে পানি যেন পড়ে না যায় সে বিষয়ে সতর্কতা অবলম্বন করার কথা জানিয়েছে ডিএমটিসিএল। সেইসঙ্গে ব্যবহৃত পানির বোতল অবশ্যই প্ল্যাটফর্ম, কনকোর্স, এন্ট্রি অথবা এক্সিট গেটের ডাস্টবিনে ফেলতে হবে। এছাড়া কোনো অবস্থাতেই প্ল্যাটফর্ম, কনকোর্স ও মেট্রোট্রেনের ভেতরে অন্য কোনো খাবার গ্রহণ করা যাবে না।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন