Logo
Logo
×

সংবাদ

গণভোটের ফলাফল স্থগিত চেয়ে রিট

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫০ পিএম

গণভোটের ফলাফল স্থগিত চেয়ে রিট

গণভোটের ফলাফল স্থগিত চেয়ে রিট করা হয়েছে। একই সঙ্গে ১২ ফেব্রুয়ারি গণভোট অনুষ্ঠানের বৈধতা চ্যালেঞ্জ করে এবং গণভোটের ফলাফল ঘোষণা করে ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত গেজেট স্থগিত চেয়ে রিটটি করা হয়েছে।

আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম আতাউল মজিদ জনস্বার্থে এ রিট করেন।

প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব ও আইনসচিবকে রিটে বিবাদী করা হয়েছে।

আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী আতাউল মজিদ। তিনি জানান, বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন বেঞ্চে আগামী সপ্তাহে রিটটির ওপর শুনানি হতে পারে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন