নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য সচিবালয়ে ৪৫ গাড়ি
সচিবালয়ের সামনে নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য রাখা গাড়ি। ছবি: সংগৃহীত
নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ হবে আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে। নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য সচিবালয়ে সারি সারি গাড়ি প্রস্তুত করে রাখা হয়েছে। মোট ৬৮টি গাড়ি প্রস্তুত আছে। তবে সচিবালয়ে রাখা হয়েছে ৪৫টি গাড়ি।
এর আগে আজ বেলা পৌনা ১১টা নাগাদ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন।
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ হয়। যার মধ্যে ২৯৭ আসনের বেসরকারি ফল ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচনে ২৯৭ আসনের মধ্যে ২০৯টিতে জয় পেয়েছে বিএনপি। বিএনপির শরিকরা জয় পেয়েছে ৩টি আসনে।

