Logo
Logo
×

সংবাদ

ত্রয়োদশ জাতীয় নির্বাচন দেশের ইতিহাসে রোল মডেল হয়ে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৮ পিএম

ত্রয়োদশ জাতীয় নির্বাচন দেশের ইতিহাসে রোল মডেল হয়ে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬’ বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে রোল মডেল হয়ে থাকবে। আজ সোমবার পুলিশ সদরদপ্তরে ‘হল অব ইন্টেগ্রিটি’তে পুলিশ অধিদপ্তর আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকার কারণে জাতীয় নির্বাচন দেশ বিদেশে প্রশংসিত হয়েছে। সেজন্য পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। 

উপদেষ্টা আরও বলেন, গতকালের বিশেষ কেবিনেট বৈঠকে প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল ভূমিকার অকুণ্ঠ প্রশংসা করেছেন। সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব, আনসার, বিজিবি, কোস্টগার্ডসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ, দায়িত্বশীল ও অনন্য ভূমিকার কারণে জাতীয় নির্বাচন প্রশংসিত হয়েছে।

জাহাঙ্গীর আলম বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর পুলিশ যে অবস্থায় নিপতিত হয়, সকলের সম্মিলিত প্রচেষ্টায় সেই অবস্থান যথেষ্ট সম্মানজনক পর্যায়ে উন্নীত হয়েছে। পুলিশের এ সম্মানজনক অবস্থান আরও বৃদ্ধিতে সচেষ্ট হওয়ার জন্য উপস্থিত পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান উপদেষ্টা । 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন