Logo
Logo
×

সংবাদ

নতুন সরকার দায়িত্ব নিলে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৮ এএম

নতুন সরকার দায়িত্ব নিলে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান

নবনির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করলে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

তবে তিনি বলেন, পরিস্থিতির ওপর পুলিশের নিয়ন্ত্রণ পুরোপুরি না আসা পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তার জন্য সেনাবাহিনীর একটি অংশ মাঠে মোতায়েন থাকবে।

রোববার সকালে ‘সেনাপ্রধানের দরবারে’ সেনাবাহিনীর সকল পদবির সদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে সেনাপ্রধান এসব কথা বলেন। 

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত সদস্যরাও ভার্চ্যুয়ালি এই অনুষ্ঠানে যুক্ত ছিলেন।

অনুষ্ঠানে নির্বাচনকালীন দায়িত্ব পালনে চমৎকার দায়িত্ববোধ ও পেশাদারত্ব প্রদর্শনের জন্য সেনাসদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সেনাপ্রধান।

দেশের অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি শান্ত করতে সেনাবাহিনীর ভূমিকার কথা উল্লেখ করে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, ‘দেশ ও দেশের মানুষ সেনাবাহিনীর এই সেবা মনে রাখবে।’

বক্তব্যের একপর্যায়ে তিনি পবিত্র কোরআনের একটি আয়াত উদ্ধৃত করে বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের পুরস্কৃত করেন।’


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন