Logo
Logo
×

সংবাদ

সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথ মঙ্গলবার, আমন্ত্রণ পেল কোন কোন দেশ

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৭ এএম

সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথ মঙ্গলবার, আমন্ত্রণ পেল কোন কোন দেশ

আগামী ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিজয়ীরা ও মন্ত্রিসভা শপথ গ্রহণ করছে। 

ওই দিন সকালে সংসদ সদস্যদের শপথ পড়ানো হবে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে।

এরপর ওই দিন বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান হবে।

চিরাচরিত ধারা অনুযায়ী এবারও রাষ্ট্রপতিই মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন।

গতকাল শনিবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ এ কথা জানান।

বিভিন্ন সূত্রে জানা গেছে, আমন্ত্রিত দেশের তালিকায় রয়েছে চীন, সৌদি আরব, তুরস্ক, ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটান। 



Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন