Logo
Logo
×

সংবাদ

জার্মানি গেলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০২ পিএম

জার্মানি গেলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আইসিটি ও টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জার্মানি গেছেন। আজ শনিবার তিনি ঢাকা ত্যাগ করেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, ফয়েজ আহমদ এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে (ইকে-৫৮৩) দুবাই হয়ে জার্মানি গেছেন।

এছাড়া বিশেষ সহকারী তৈয়বের একজন সহযোগীও বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ফয়েজ আহমদ ৯ ও ১০ ফেব্রুয়ারি ছুটিতে ছিলেন। মন্ত্রণালয়ের আইসিটি ও টেলিযোগাযোগ দুই বিভাগই তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছে। স্বাভাবিক জীবনে ফিরতে আজ তিনি চলে গেছেন।

এ বিষয়ে ফয়েজ আহমদ তৈয়্যব একটি সংবাদমাধ্যমে বলেছেন, ‘৯ ও ১০ তারিখে অফিস থেকে বিদায় নিয়েছি। ফরমালি মন্ত্রণালয় থেকে বিদায় দেওয়া হয়েছে।’

ফয়েজ আহমদ তৈয়্যব ২০২৫ সালের ৫ মার্চ প্রতিমন্ত্রী মর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নিযুক্ত করা হয়।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন