Logo
Logo
×

সংবাদ

সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথ সোমবার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৭ পিএম

সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথ সোমবার

নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথ গ্রহণ ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। আজ শনিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

এর আগে সরকারি সূত্র জানিয়েছিল, ১৭ ফেব্রুয়ারি শপথ অনুষ্ঠিত হবে। কিন্তু তার ঘণ্টা খানেক পরই শপথের নতুন তারিখ জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সূত্রের তথ্য অনুযায়ী, সোমবার সকালে নবনির্বাচিত সংসদ সদস্যরা জাতীয় সংসদের শপথকক্ষে শপথ নেবেন। তাঁদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার। এরপর বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন। তিনি প্রথমে প্রধানমন্ত্রীকে শপথ পড়াবেন, পরে মন্ত্রিসভার অন্য সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন