শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল রবিবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির আহ্বাবয়ক নাহিদ ইসলামের বাসায় যাবেন।
আজ শনিবার সন্ধ্যায় বিএনপির বিশ্বস্ত সূত্র জানায়, তারেক রহমান আগামীকাল সোমবার সন্ধ্যা ৭টায় ডা. শফিকুর রহমান ও রাত ৮টায় নাহিদ ইসলামের বাসায় যাওয়ার কথা রয়েছে।
দলীয় সূত্র বলছে, ভবিষ্যৎ সরকার পরিচালনায় বিরোধী দলের সঙ্গে যোগাযোগ ও আস্থার সেতুবন্ধন গড়ে তোলার ওপর গুরুত্ব দিচ্ছেন তারেক রহমান। এই মনোভাব থেকেই তিনি এই সাক্ষাতের উদ্যোগ নিয়েছেন।

