বিএনপি চেয়ারম্যান সংবাদ সম্মেলনে আসছেন
ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর সংবাদ সম্মেলনে উপস্থিত হচ্ছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার বিকাল ৩টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্যরা থাকবেন।
যুক্তরাজ্যে প্রায় দেড় দশক নির্বাসিত জীবন কাটানোর পর গত ২৫ ডিসেম্বর সপরিবার দেশে ফেরেন বিএনপি নেতা তারেক রহমান। দেশে ফেরার পর বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিলেও তিনি এখন পর্যন্ত কোনো সংবাদ সম্মেলন করেননি।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঘোষিত ২৯৭টি আসনের মধ্যে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয় পেয়েছে। তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে নির্বাচিত হয়েছেন। তিনিই নতুন সরকারপ্রধানের দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন।

